1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবারও সম্পর্কে জড়াচ্ছেন মালাইকা-অর্জুন?

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক গত বছরে ইতি টেনেছিলেন বলিউড জুটি মালাইকা ও অর্জুন। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে আবারও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাতেই গুঞ্জন উঠেছে, সম্পর্ক কি আবারও জোড়া লাগতে যাচ্ছে!

শুক্রবার রাতের এক অনুষ্ঠানে তাদের দুজনকে দেখা গেছে। মালাইকা এদিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে। অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। দুজনকেই অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গেছে। কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের।

তবে এর পর থেকেই তারকা দম্পতির সম্পর্কে ফেরার গুঞ্জন। গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দুজনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের ঘটনা নিশ্চিত করেছিলেন।

তারও কদিন পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেন। এরপর মালাইকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—‘আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।‘ তখন তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে আসে।

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park