1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিজের সিনেমার গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

বলিউডে কঙ্গনা রানাউতকে ঠোঁটকাটা অভিনেত্রী বলা হয়। সেই সঙ্গে বলা হয় ‘কুইন কঙ্গনা’। কিন্তু একটুতেই মেজাজ হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী। একাধিকবার বেফাঁস মন্তব্যও করেছেন তিনি। তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয়। তবে একটা সময়ে কঙ্গনার লাবণ্যে মুগ্ধ ছিলেন ভক্ত-অনুরাগীরা।

কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন। প্রথম ছবি থেকেই কোঁকড়া চুলের অধিকারিণী মাত করেছিলেন সৌন্দর্যে। সম্প্রতি সেই পুরোনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

বর্তমানে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউড। প্রচারের জন্যই একটি রিয়্যালিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল। ২০০৯ সালে কঙ্গনার ‘রাজ: দ্য মিস্টরি কন্টিনিউজ’ ছবিতে একটি গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতিই ফের তুলে ধরেন কঙ্গনা। ছবিতে সাবেক প্রেমিক অধ্যয়ন সুমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবির ‘সোনিও’ গানটি সেই সময়ে সাড়া ফেলেছিল। কঙ্গনা ও অধ্যয়নের রসায়নেও মজেছিলেন অনেকেই।

কঙ্গনা সেই গান নিয়ে মন্তব্য করে বলেন, আমার ছবিতে সোনু স্যার ‘সোনিও’ নামে একটি গান গেয়েছিলেন। আমার জন্য গান গেয়েছিলেন শ্রেয়া ম্যাম। ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের সেই অংশটি গাওয়ার অনুরোধ জানান শ্রেয়া ম্যামকে। অভিনেত্রীর অনুরোধ গ্রহণ করেন গায়িকা।

এক প্রতিযোগীর সঙ্গে জোট বেঁধে গান গেয়ে পুরোনো স্মৃতি মনে করিয়ে দেন তিনি। কঙ্গনা নিজেও গুণগুণ করে ওঠেন। গান শেষে করতালিতে ভরিয়ে দেন মঞ্চ। কঙ্গনা নিজেও যে অতীতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, তা তার চোখেমুখে ভেসে ওঠে আলো। সেই মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

উল্লেখ্য, বহু কাঠখড় পুড়িয়ে বাধাবিঘ্ন দূর করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। এর মধ্যে ‘ইমার্জেন্সি’ ছবি নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছিল শিরোমণি অকালি দল। যার ফলে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় তাকে। ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদও দিতে হয়েছে অভিনেত্রীকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে ভালোই বেগ পেতে হয়েছে কঙ্গনাকে।

আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন অভিনেত্রী। আর এ ছবিটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই। তবে আগামী দিনে আর রাজনৈতিক ছবি তৈরির কথা ভাবছেন না তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park