1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লিভার, ফুসফুস ও হৃদরোগের জন্য বেগম খালেদা জিয়ার সব ধরনের টেস্ট এখনো শেষ হয়নি। আগামী শুক্রবারের মধ্যে টেস্টগুলো শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ হাতে নেবেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

সোমবার (১৩ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সামনে সবশেষ আপডেট জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এদিকে, সোমবারও পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে মাকে দেখতে আসেন তারেক রহমান। ষষ্ঠ দিনের মতো লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ডা. জাহিদ হোসেন জানান, কিভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে, সে বিষয়ে আগামী শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক পরিকল্পনা গ্রহণ করবেন। বেগম খালেদা জিয়া নিজেও দেশবাসী কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে, প্রতিদিনের মতো সোমবারও তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে।

অন্যদিকে, বেগম খালেদা জিয়া হাসপাতালটিতে ভর্তি হওয়ার পর থেকে নেতাকর্মীরা ভিড় করছেন সেখানে। তবে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে হাসপাতালের আশেপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park