1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রিয়ালিটি শো-তে পরিচয়, এরপর বিয়ের পিঁড়িতে পড়শী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী। রিয়েলিটি শোয়ের মাধ্যমে পেয়েছেন পরিচিতি, এরপর একক গান ও ডুয়েট করে হয়েছেন জনপ্রিয়। সম্প্রতি এই গায়িকার বিয়ের খবর হয়েছে সংবাদের শিরোনাম।

জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে পড়শীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নিজের ফেসবুকে বিয়ের খবর নিশ্চিত করেছেন এই গায়িকা। এদিকে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পড়শী জানান, গত বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়।

বিয়ে প্রসঙ্গে পড়শী বলেন, আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন হাতে হাত রেখে সারাজীবন চলতে পারি। সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি। সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি।

জানা যায়, রিয়েলিটি শোর মাধ্যমে হামিম নীলয়ের সঙ্গে পড়শীর পরিচয়। ছোটবেলায় গানের মঞ্চ থেকে পরিচয় হওয়া মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া বিরল। এ ব্যাপারে পড়শী বলেন, আমি আগেও একবার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম জন্ম-মৃত্যু-বিয়ে, এই তিনটি তো আল্লাহর হাতে। আমি এই তিনটি বিষয়ে কখনো কথা বলি না। বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে কখনো কথা বলি না আমি। আমার কাছে যেটা মনে হয়, যা কিছু আল্লাহর হাতে তা আল্লাহর কাছেই ছেড়ে দেওয়া দরকার। এ কারণে আমি বলব আল্লাহ যেটা ভাগ্যে রেখেছিলেন সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা সুখী। আমরা একজন আরেকজনের সঙ্গে সুখী আছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park