1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮২ বার পঠিত

বছরের শুরুতে দেশের শোবিজ অঙ্গনে বিয়ের হিড়িক। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান মাসের শুরুতেই রূপসজ্জাকর রোজা আহমেদকে বিয়ে করেছেন। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ শাম্মী ইসলাম নীলা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর মুকুটজয়ী নীলা সোমবার (১৩ জানুয়ারি) বিয়ের দারুণ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এটা একেবারেই সহজ ছিলো না। তারপরও আমরা এটাকে সম্ভব করেছি, আমরা এখন বিবাহিত।’

বিয়েতে লাল টুকটুকে হেভি কাজ করা লেহেঙ্গা বেছে নিয়েছেন নীলা। পোশাকটি লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ড ‘সভ্যতা’ থেকে নেওয়া।

তবে নীলা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিচ্ছেন। এই যেমন তার বিয়ের ছবি প্রকাশ করেছে মিস ওয়ার্ল্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজ। বিষয়টি নিয়ে নীলা বেশ গর্ব অনুভব করছেন।

প্রসঙ্গত, নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এর মুকুট জেতা নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park