1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন। সব ঠিক থাকলে ২০ জানুয়ারি দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে চার দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরে ২১ থেকে ২৪ জানুয়ারি তিনি সেখানে অবস্থান করবেন এবং সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সম্মেলন ছাড়াও ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনও কাজ করছে উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। গুরুত্ব বিবেচনায় কর্মসূচিতে করা হচ্ছে যোজন-বিয়োজনও।

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ড. ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। দ্বিতীয় সফরে নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন তিনি।

সবশেষ ডি-৮ সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন প্রধান উপদেষ্টা। তিনটি সফরেই বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখন পর্যন্ত তিনি দ্বিপক্ষীয় কোনো সফর করেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park