নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আশা করি আগে স্বৈরাচারী সরকারের সময় যা খুশি তা করছে, সেটা যাতে ভবিষ্যতে হবে না। ভবিষ্যতে যারা আসবেন আশা করি তারা অতীত থেকে শিক্ষা নেবেন- কী করলে কী হয়? যদি সে শিক্ষা নিয়ে না থাকেন তাহলে আগামীতে কী হয় বলতে পারবো না। তবে আমরা যতো দিন আছি অরাজকতা চলবে না।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঝড়-বৃষ্টিতে মানুষ যাতে নিরাপদে লঞ্চে উঠতে পারে তার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভোলা জেলায় মনপুরারসহ বেশ কয়েকটি ঘাট নির্মাণ হচ্ছে। আমি স্থান পরিদর্শনে এসেছি। আমাদের কাজ অতিসত্বর শুরু হবে। এ বছরের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা করছি।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর ইসলামসহ অন্যান্যরা।
পরে তিনি তজুমদ্দিন লঞ্চ ঘাট ও ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।
Leave a Reply