1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

ফুটবলের সম্পর্ক কাজে লাগিয়ে আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৯ জানুয়ারি) আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থন রয়েছে। এ নিয়ে আমাদের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে। আমরা এটি কাজে লাগাতে পারি। ক্ষেত্র প্রস্তুত আছে। আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করতে পারি। আমাদের মধ্যে যে ইতিবাচক অনুভূতি রয়েছে, আমরা সেটি উভয় দেশের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারি।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাংলাদেশে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তোলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করার কথা বলেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রদূত সেসা বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য বিশাল সম্ভাবনা ধরে রাখতে পারে।

বর্তমানে আর্জেন্টিনার পক্ষে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্য ভারসাম্যপূর্ণ করতে চায় বলে জানান সেসা।

এ সময় এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং প্রধান উপদেষ্টা কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park