নানা নাটকীয়তার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও জিম্মিদের লিস্ট না পাওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতিতে যাবে না বলে জানায় ইসরাইল। এরপর হামাসের তরফে তিন জিম্মির তালিকা প্রকাশ হলে নেতানিয়াহুর অফিস তা প্রাপ্তি সাপেক্ষে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়।
এর আগে নেতানিয়াহুর জিম্মিদের তালিকা না পাওয়ার ঘোষণার পর গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরাইলি সেনারা। এতে নতুন করে আরও ১৩ ফিলিস্তিনি নিহত ও ৩০ জন আহত হন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেন, বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী হামাস প্রথম ধাপে যেসব ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে, তাদের লিস্ট এখনো ইসরাইলের কাছে দেয়নি। যদিও ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হয় তারা চুক্তি অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। মূলত টেকনিকাল কারণে যুদ্ধবিরতিতে বিলম্ব হচ্ছে। সূত্র: সিএনএন
Leave a Reply