1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বচ্চন পদবির মর্যাদা কি রাখতে পারবে আরাধ্যা, দোলাচলে অভিষেক

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২২১ বার পঠিত

বলিউডে যে বচ্চনদের আলাদা একটা মর্যাদা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে এমনিতেই কৌতূহলের অন্ত নেই। এই মুহূর্তে বচ্চনদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ অভিষেক বচ্চন কাজ করছেন বলিউডে। পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন পরিবারের বধূ হওয়ার পর থেকে কাজ কমিয়েছেন। সন্তান ও ঘর সংসার নিয়ে দিন কাটছে সাবেক এই বিশ্ব সুন্দরীর।

দাদা হরিবংশ রাই বচ্চন ছিলেন খ্যাতনামা কবি। বাবা অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার মহতারকা। ছেলে অভিষেকের হিন্দি সিনেমায় অভিষেক হয় ২০০০ সালে। প্রায় ২৫ বছর কাটিয়ে ফেললেন অভিষেক। যদিও এতগুলো বছরে অনেক ওঠা পড়া দেখছেন। সহ্য করতে হয়েছে সমালোচনা। এর মধ্যেই বড় হয়ে উঠছে বচ্চনদের আগামী প্রজন্ম অর্থাৎ অভিষেকের মেয়ে আরাধ্যা বচ্চন। এবার মেয়েকে নিয়ে কী বললেন বাবা অভিষেক?

নিজের ২৫ বছর পূর্ণ হয়েছে ইন্ডাস্ট্রিতে। জীবনে ঝড়ঝাপটা এলেও বচ্চন পদবির ভার সব সময় রক্ষা করে এসেছেন জুনিয়র বচ্চন। নিজের নাম ও পদবি নিয়ে গর্বিত, নিজেই জানান অভিষেক। এই মুহূর্তে নিজের ক্যারিয়ারে বিরতি নিয়েছেন। তবে তিনি আশাবাদী ২০২৫ থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে। এই মুহূর্তে মেয়ে আরাধ্যা কিশোরী। অভিনয়ে ঝোঁক রয়েছে তারও। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বরাবর মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাকে। যদিও আরাধ্যার ব্যবহার ও সুশিক্ষার প্রশংসা হয় নেটদুনিয়ায়। মেয়েকে নিয়ে আশাবাদী বাবাও।

অভিষেক বলছিলেন, আমি আশা করব আরাধ্যাও এই পদবির মর্যাদা রাখতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park