1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাইফের নিরাপত্তার দায়িত্বে ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

নিরাপত্তার খাতিরে বলিউডের বহু অভিনয়শিল্পীকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে চলাচল নতুন নয়। কিন্তু সাইফ আলি খান কিংবা তার পরিবার এমনটায় অভ্যস্ত ছিলেন না। তবে এবার সাইফের নিরাপত্তায় বেশ সচেতন হয়েছে পরিবার।

কোনোরকম বিপদ এড়াতে সাইফের হাসপাতাল থেকে ফেরার আগেই পৌঁছে যান ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়ের টিম। কারণ, এখন অভিনেতার নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ জানুয়ারি নিজের বাড়িতে সাইফ আলী খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রণিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়। পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রণিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’

তবে সাইফ আলী খান ও তার পরিবারকে দেওয়া নিরাপত্তার বিষয়ে কিছু বলেননি রনিত। অভিনেতা এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।

প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাইফের সঙ্গে দেখা করতে আসেন প্রচুর মানুষ। শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খানসহ অন্যান্য ঘনিষ্ঠরাও প্রতিদিন হাসপাতালে এসেছেন সাইফকে দেখতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park