যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক করেছেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক আয়োজন আর চার দেশের জোট-কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে একাধিক বৈঠকের পর একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে জয়শঙ্করের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে।
নানা বিষয়ে বক্তব্য দেয়ার সময় জয়শঙ্কর জানান, মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বাদ পড়েনি বাংলাদেশ পরিস্থিতিও। সংবাদ সম্মেলনের ভিডিও নিজের ভেরিফাইড সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। যা ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রনধির জয়সোয়ালও পোস্ট করেছেন। জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ টানলেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি।
Leave a Reply