1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিটা ওয়ার্ডে গিয়ে আপনাদের জন্য কী করতে চাই তা বলবো: ইঞ্জিনিয়ার ইশরাক

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা আগামীতে আপনাদের জন্য কী করতে চাই, আপনার সন্তানদের জন্য কী করতে চাই সেসব কথা বলবো। দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা সংস্কার প্রস্তাব যেসবের কথা আমরা বলবো। আমরা খুনি হাসিনার বিচারের কথা বলবো।
তিনি আরও বলেন, আজ থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে, প্রত্যকটা থানায় থানায় গিয়ে আপনাদের জন্য কী করতে চাই, আপনার সন্তানদের জন্য কী করতে চাই সেসব কথা আমরা বলবো। আপনাদের সন্তানদের কর্মসংস্থান এবং চিকিৎসার জন্য আমরা কী করতে চাই, সেসব কথা আমরা বলবো।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনাদের জীবনযাত্রার মান, আপনার সন্তানদের জীবনযাত্রার মান আরও উন্নত হওয়ার কথা ছিল। শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হওয়ার কথা ছিল। চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, দীর্ঘ লাইন দিয়ে চিকিৎসা নিতে দুর্ভোগ পোহাতে হয়। প্রাইভেট খাতে চিকিৎসা নিতে গেলে নিঃস্ব হতে হয়।

ঢাকা শহরের দূষণ নিয়ে সাবেক এই মেয়র প্রার্থী বলেন, এই শহর এখন দূষিত নগরীতে পরিণত হয়েছে, ছড়িয়ে পড়ছে রোগ-বালাই। এসব সমস্যার সমাধানে আমরা কী করতে চাই, তা আপনাদেরকে বলতে চাই। শুধু ভোটের সময় আপনাদের কাছে ভোট চাইবো আর চলে যাবো, সেটার রাজনীতি আগামীতে আর থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবকে দেখতে হাসপাতালে যান ইশরাক হোসেন

এরপর রাজধানীর গেন্ডারিয়া এলাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবকে দেখতে যান বিএনপির এই নেতা। এ সময় সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park