1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফিরে পাওয়া গেল হুমায়ূন আহমেদের আঁকা সেই চিত্রকর্ম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ূন আহমেদের আঁকা নিখোঁজ সেই চিত্রকর্মটি অবশেষে ফিরে পেয়েছেন তার পরিবার।

২০১২ সালে মৃত্যুর আগে যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ছেলে নিশাত হুমায়ূনের সঙ্গে সময় কাটান তিনি। তখন ২৪টি চিত্রকর্ম এঁকেছিলেন এই কিংবদন্তি।

জানা গেছে, নিউইয়র্কবাসী রুমা চৌধুরী ও বিশ্বজিৎ সাহা দম্পতির অনুরোধে চিত্রকর্মগুলো এঁকেছিলেন তিনি। পরে চিত্রকর্মগুলো নিউইয়র্ক বইমেলায় প্রদর্শনের জন্য তাদের জিম্মায় দেওয়া হয়। তবে শর্ত ছিল প্রদশর্নী শেষে চিত্রকর্মগুলো নিজ দায়িত্বে ফেরত দেবেন তারা।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২০১৩ সালে পরিবারের পক্ষ থেকে অনেকবার যোগাযোগ করা হলে ২৪টি চিত্রকর্মের মধ্যে ২০টি চিত্রকর্ম প্রয়াত লেখকের মা আয়েশা ফয়েজকে ফেরত দেন রুমা চৌধুরী।

এদিকে প্রায় এক যুগ পর হঠাৎ করে নিখোঁজ হওয়া একটি চিত্রকর্ম কুমিল্লায় একটি প্রদর্শনীতে প্রদর্শিত হবে বলে জানা গেছে। পরে সেই চিত্রকর্ম উদ্ধারের জন্য বাদী হয়ে ঢাকার সি এম এম আদালতে মামলা করেন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তভার দিলে কুমিল্লা থেকে ওই চিত্রকর্মটি উদ্ধার করে আদালতে জমা দেন তারা।

প্রায় দুই বছর মামলার কার্যক্রম চলার পর ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ওই উদ্ধারকৃত চিত্রকর্মটি বাদীর কাছে ফেরত দেওয়া সাপেক্ষে আসামিদের অব্যাহতির আদেশ প্রদান করেন। গত ২২ আগস্ট চিত্রকর্মটি হুমায়ূন আহমেদের পরিবারকে ফেরত দেন বলে নিশ্চিত করেছেন কবির পরিবারের পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ।

এ বিষয়ে শাওন বলেন, নিখোঁজ হওয়া চিত্রকর্মটি ফিরে পেয়ে আমরা খুশি। আদালতের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হওয়ার ফলে আমরা ন্যায়বিচার পেয়েছি। মূলত চিত্রকর্মটি ফিরে পাওয়াই ছিল আমাদের উদ্দেশ্য। কাউকে দোষী করা নয়। আমরা আদালত, পিবিআইয়ের কর্মকর্তা ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park