1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা ট্রাম্পের

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ অর্জন করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ নেয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করে ট্রাম্প এমন মন্তব্য করেন। খবর, বিবিসির।

সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান সফরকালে ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা এটি (গ্রিনল্যান্ড) পেতে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকতে চান দ্বীপটির ৫৭ হাজার বাসিন্দা।

ট্রাম্প আরও বলেন, ডেনমার্কের এতে কী দাবি আছে তা আমি আসলে জানি না। তবে যদি তারা এটির বিরোধিতা করে তবে তা অত্যন্ত অ-বন্ধুত্বপূর্ণ কাজ হবে কারণ এটি মুক্ত বিশ্বের সুরক্ষার জন্য দরকার। আমি মনে করি, আমরা গ্রিনল্যান্ড পাব। কারণ বিশ্বের স্বাধীনতার সঙ্গে এটি সম্পৃক্ত।

ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে তার প্রথম মেয়াদে বিশাল আর্কটিক অঞ্চলটি কেনার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। বলেছিলেন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন।

গত সপ্তাহে এক ফোনালাপে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ বলে জোর দিয়ে বলার খবর প্রকাশের পর গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, উত্তর আমেরিকা থেকে গ্রিনল্যান্ড হয়ে ইউরোপে যেতে সবচেয়ে কম সময় লাগে। তাই দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এ ছাড়া এখানে যুক্তরাষ্ট্রের একটি বিশাল মহাকাশ গবেষণা স্থাপনা আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park