1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে মাঠে নামার আহ্বান

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে মাঠে নামার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

রবিবার (২৬ জানুয়ারি) লন্ডনে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। ২৬ জানুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার জাহিদ হোসেন ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে উদ্দেশ্য বলেন, রাজনীতি বা দল গঠন করার ইচ্ছা থাকলে মাঠে আসুন, জনগণ সেটির সিদ্ধান্ত নিবে।

লন্ডনে চিকিৎসা নিতে আসা বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী উপদেষ্টা ডঃ এনামুল হক চৌধুরী এবং একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারও বক্তব্য রাখেন। তারা বলেন খালেদা জিয়াকে বিদেশি চিকিৎসার জন্য ১৬ বার আবেদন করেও শেখ হাসিনা ছাড়পত্র দেয়নি।

অনুষ্ঠানের বক্তারা বাংলাদেশে খেলাধুলায় আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, ইউকে সেক্রেটারী কয়সর এম আহমেদসহ অন্যান্য নেতা কর্মীরা । এ সময় বক্তারা বলেন এই বছরের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দেয় তাহলে প্রবাস থেকে আন্দোলন গড়ে তোলা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park