1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি মনে করে: সারজিস আলম

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে। তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। এসময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই তথাকথিত রাজনীতিবিদরা সেভাবে ভাবছেন না। কে মানুষের জন্য ভালো বা কে দেশের জন্য ভালো তারা এটা ভাবেন না। তারা ভাবেন, যাকে বসাচ্ছি সে আমার ম্যান কি না, যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কি না।

সারজিস বলেন, সো কলড পলিটিশিয়ানরা এই জেনারশনকে তাদের জন্য থ্রেট মনে করছে। কারণ, ইয়াং জেনারেশনের কালচারের সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না, মানসিকতার সাথে মিল রাখতে পারছেন না।

পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থানের ডিমান্ড অনুযায়ী আমরা রাজপথে নেমেছিলাম। এখন ইয়াং জেনারেশনের সামনে ডিমান্ড হচ্ছে সত্য কে সত্য বলা, অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হবে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার পতনের ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয়? ২৪’র সবচেয়ে বড় হায়েনা যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ। এতো মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি দেয় প্রশ্ন তোলেন সারজিস। শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park