1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সবার নজর কেড়েছে অনন্যার মেকআপ লুকস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি তার সমাজমাধ্যমে কিছু ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি নিজেই নিজের মেকআপ করেছেন। বিষয়টি নজর কেড়েছে ভক্তদের।

বুধবার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মেকআপের বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন।

শুরুর দিকে নিজের কাজ দিয়ে দর্শকদের মনে সে ভাবে জায়গা করতে পারেননি অনন্যা পান্ডে। তবে শুধু তাই নয়, নাকে জিব ঠেকানোর মতো নানা কাণ্ড করে দর্শকদের কাছে বেশ ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে তার কাজ বেশ প্রশংসা পাচ্ছে। অভিনেত্রীর সিরিজ দেখে স্বয়ং অনুরাগ কাশ্যপও তার প্রশংসা করেছেন। তবে অভিনয়ে জগতে নিজের পায়ের মাটি শক্ত করলেও

সামাজিকমাধ্যমে প্রায়ই তাকে নানা কর্মকাণ্ডের জন্য সমালোচনার শিকার হতে হয়। আর এবার ভাইরাল হয়েছে অনন্যার মেকআপের ভিডিও।

ভিডিওর পোস্টে অনন্যা লিখেছেন, ‘কখনও কখনও আমি নিজেই নিজের মেকআপ ভালো ভাবে করতে পারি।’

ভিডিওতে তাকে লিপস্টিক এবং মাস্কারা দিয়ে হালকা মেকআপ করতে দেখা যায়।

কাজের সূত্রে, অভিনেত্রী ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রাখেন। তাকে শেষ দেখা গেছে ‘কল মি বে’ এবং ‘সিটিআরএল’- এ। যে দুটিই ছিল তার ওটিটি রিলিজ ছিল। ‘কল মি বে’ অনন্যার প্রথম ওয়েব সিরিজ। তাছাড়া ‘পতি পত্নী অউর ওহ’, ‘লাইগার’, ‘গেহরাইয়াঁ’, ‘খো গায়ে হাম কাহাঁ’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামীতে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে তাকে।

এছাড়াও অক্ষয় কুমার এবং আর মাধবন অভিনীত একটি ছবিতে প্রধান ভূমিকায় অনন্যা পান্ডেকে দেখা যাবে। ধর্মা প্রোডাকশন প্রযোজিত এবং করণ সিং ত্যাগী পরিচালিত, এই ছবিটি বিখ্যাত আইনজীবী সি. শঙ্করণ নায়ারের জীবনের অনুপ্রেরণামূলক গল্প বলবে। সি. শঙ্করন নায়ার ১৯২০ -এর দিকে একটি ঐতিহাসিক আইনি লড়াইয়ের সামিল হয়েছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাছাড়াও, অভিনেত্রীকে ‘কল মি বে’- এর দ্বিতীয় সিজনে বেলা চৌধুরীর ভূমিকায় আবারও দেখা যাবে বলে খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park