1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাঈম শেখের সেঞ্চুরি, প্লে-অফের আগে কঠিন পরীক্ষা রংপুরের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

চলমান বিপিএলে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে তিনটি দল। প্লে-অফের সম্ভাবনাটা এখনও জিইয়ে আছে খুলনা টাইগার্সের। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বাকি দুই ম্যাচেই জিততে হবে দলটিকে। এমন সমীকরণে টেবিল টপার রংপুর রাইডার্সকে কঠিন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটি। নাঈম শেখের দুর্দান্ত এক সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে খুলনার পুঁজি ৪ উইকেটে ২২০।

টুর্নামেন্টে টিকে থাকতে জয় ভিন্ন পথ খোলা নেই। এমন সমীকরণ মাথায় নিয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স বোলারদের ওপর চড়াও হয় মেহেদী হাসান মিরাজের দল। অধিনায়ক ও তার ওপেনিং সঙ্গী নাঈম দুজনেই ছিলেন যথেষ্ট আগ্রাসী।

মিরাজ ১২ বলে ২১ রান করে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন নাঈম। চলতি বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরিটাও পেয়ে যান তিনি। ৫৫ বলে তুলে নেন সেঞ্চুরি। এই ব্যাটার এদিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৬২ বলে ৮ ছক্কা ও ৭ চারে খেলেছেন ১১১ রানের অনবদ্য এক ইনিংস। যার সুবাদে ৪ উইকেট খরচায় দলটির ইনিংস থেমেছে ২২০ রানে।

নাঈমের দিনে অ্যালেক্স রস কিছুটা ধীর থাকলেও উইলিয়াম বসিসটো ও মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন আগ্রাসী। বসিস্টোর ২১ বলে ৩৬ ও অঙ্কনের ১৫ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহই জমা করতে পেরেছে খুলনা। যা নিশ্চিতভাবেই দলটিকে প্লে-অফের স্বপ্ন দেখাবে।

অন্যদিকে টানা ৮ জয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলা রংপুর দেখতে শুরু করেছে মুদ্রার উল্টো পিঠ। এরই মধ্যে হারের হ্যাটট্রিক পূরণ হয়েছে দলটির। আজও তাদের সামনে কঠিন এই টার্গেট। সব মিলিয়ে প্লে-অফের আগে কঠিন এক পরীক্ষায় আজ দিতে হবে দলটিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park