1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ এবং চীনের পণ্য আমদানিতে বাড়তি ১০ শতাংশ শুল্ক ধার্য করে দুটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি।

তবে কানাডার তেলের ওপর ২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তার দেওয়া এ–সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

ট্রাম্পের এ নির্দেশ নতুন বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি করবে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দা ভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে ক্ষুব্ধ কানাডা এবং মেক্সিকো সরকার এবার যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পৃথকভাবে এই পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে।

এর আগে শনিবার ট্রাম্প শুল্ক আরোপ করলে কানাডাও বসে থাকবেনা বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকগণ।

কানাডার উচ্চ কর্মকর্তারা বলেন, ট্রাম্প যদি এরপর আবারও শুল্ক আরোপ করেন তাহলে বুঝে নিতে হবে তিনি কানাডাকে বিপদে ফেলতে চান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park