1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা তার বর্বর শাসনামল ফিরে পেতে মরিয়া: রিজভী

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের গুলি-শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা তার বর্বর শাসনামল ফিরে পেতে মরিয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের আশ্রয় পেয়ে নানা ধরনের উস্কানিমূলক কাজ করার জন্য তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন। জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ।

এসময় তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুকের ব্যবহার করেছেন শেখ হাসিনা। তিনি ভোটকেন্দ্র ফাঁকা রেখেছিলেন। দিনের ভোট রাতে করেছিলেন। জনগণের এই স্মৃতি অত্যন্ত দুঃসহ। এটি অব্যাহত থাকুক জনগণ তা চায় না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ এবং ডেডলাইন দিতে হবে।

বিএনপির এই সিনিয়র আরও বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়। বারবার আমরা বলেছি কেমন সংস্কার প্রয়োজন। সংস্কার হতে বেশিদিন সময় লাগে না, আবার এটি একটি চলমান প্রক্রিয়া। এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না বলেও মন্তব্য করেন রিজভী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park