1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএসএআইডি-কে সন্ত্রাসী সংগঠন বললেন ইলন মাস্ক, বিলুপ্তির আভাস

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৮ বার পঠিত

বৈশ্বিক উন্নয়ন-অগ্রগতিতে সহায়তাকারী মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডিকে একেবারে বিলুপ্ত করার আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মদক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান ইলন মাস্ক। বলেছে, এটি সন্ত্রাসী সংগঠন।
প্রভাবশালী মার্কিন কর্মদক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান আর প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ইউএসএআইডি নিয়ে এই মন্তব্য করেন। রবিবার (২ জানুয়ারি) সামাজিক মাধ্যম এক্সে ব্যক্তিগত একাউন্টে মাস্ক জানিয়েছেন, সন্ত্রাসী সংগঠন ইউএসএআইডির মরে যাওয়া উচিত।

তার দাবি, এই সংস্থাটি মার্কিন জনগণের দেয়া করের অর্থ জৈব অস্ত্র গবেষণায় বিনিয়োগ করেছে; প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যার মধ্যে কয়েক কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী কোভিড-নাইন্টিনের মতো জীবাণুও অন্তর্ভুক্ত।

অভিযোগ রয়েছে, ইউএসএআইডি’র স্পর্শকাতর গোপন তথ্য মাস্কের কাছে দিতে অস্বীকৃতি জানানোয় সংস্থাটির শীর্ষ দুই কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দাতা সংস্থাটির বৈশ্বিক সহায়তা কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এতে চরম জটিলতায় পড়ে বাংলাদেশসহ উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হওয়ায় চাকরি হারান এর ওপর নির্ভরশীল সংস্থাগুলোর হাজার হাজার কর্মকর্তা কর্মচারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park