1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বারতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত ২৭ জানুয়ারি মোদির সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেদিন তিনি অভিবাসন নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে ভারতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং অবাধ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।

মূলত চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী নয়াদিল্লি। নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষ শ্রমিক ভিসা প্রাপ্তিও সহজতর করতে তৎপর মোদি সরকার।

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন, তা–ও এড়াতে চায় ভারত। নতুন মেয়াদে ক্ষমতায় বসার পর এরই মধ্যে চীন, মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরে করলে দুই রাষ্ট্রপ্রধানের এসব বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৩–২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের চেয়ে ৩২ বিলিয়ন ডলারের পণ্য বেশি দেশটিতে রপ্তানি করেছে ভারত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park