1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মুক্তির প্রথম দিনেই দক্ষিণী সিনেমার ঝড়

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ও অভিনেতা নাগা চৈতন্য অভিনীত সিনেমা ‘থানডেল’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই রোমান্টিক, অ্যাকশন ও থ্রিলারধর্মী এ সিনেমাটি বক্স অফিসে ঝড় ‍তুলেছে।

চান্দু মনডেতি পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে সংঘটিত একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। প্রথম দিনেই ‘থানডেল’ আয় করেছে ২১ কোটি রুপি।

২০২১ সালে তেলেগু সিনেমা ‘লাভ স্টোরি’-তে নাগা ও সাই পল্লবী প্রথম একসঙ্গে অভিনয় করেন এবং সিনেমাটি হিটও হয়। এরপর থেকেই তাদের নিয়ে আরও সিনেমা নির্মাণের কথা ভাবতে শুরু করেন নির্মাতারা। ২০২৩ সালের ডিসেম্বরে আসে ‘থানডেল’ সিনেমার ঘোষণা।

মুক্তির পর বেশিরভাগ দর্শক এবং সমালোচক সিনেমাটির প্রশংসা করেছেন। তবে সিনেমার প্রচারে গিয়ে নাগা চৈতন্য তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

‘র টকস উইথ ভিকে’ পডকাস্টে উপস্থিত হয়ে নাগা বলেন, তিনি এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে বিয়ের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন।

তিনি জানান, এটি তাদের যৌথ সিদ্ধান্ত ছিল এবং তারা পরস্পরকে এখনো শ্রদ্ধা করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমে বিষয়টি এমনভাবে উপস্থাপিত হয়েছে, যেন তিনিই অপরাধী।

নাগা চৈতন্য বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park