1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী-ছাত্রলীগের নামে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৫ বার পঠিত

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করবো।

তিনি আরও বলেন, অভ্যুত্থান এখনও আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরণ হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনও শেষ হয়নি। জুলাইকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা এখনও শেষ হয়ে যায়নি।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের এবং এমন অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম।

কোনো মাদার অরগানাইজেশানের স্বার্থ হাসিল না করে শুধু ছাত্র অধিকার কেন্দ্রিক ডাকসু রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিনই কাজ করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park