1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে নৃশংসতা করেছিল আ.লীগ

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত নৃশংস পদক্ষেপ নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।

এই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে বিক্ষোভকারী ছাত্র-জনতার ওপর নিষ্ঠুর বলপ্রয়োগ করে পতিত আওয়ামী লীগ সরকার। আন্দোলনের তীব্রতা বেড়ে সরকার পতনের দাবিতে রুপ নিলে আরও বেপরোয়া হয়ে উঠে আওয়ামী লীগ।

বুধবার জাতিসংঘের প্রকাশিত এতে বলা হয়েছে, পতিত আওয়ামী লীগ সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দাবাহিনী যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে।

এ ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এ প্রসঙ্গে ফলকার টুর্ক বলেন, ‘জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে, তাঁদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে।’

টুর্ক আরও বলেন, ‘আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি, তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে। যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের শামিল বলেও বিবেচিত হতে পারে।’

জাতিসংঘের বহুল প্রতীক্ষিত এই প্রতিবেদন এমন সময়ে প্রকাশিত হলো, এদিন নিরাপত্তা বাহিনীর গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যেখানে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই বিরোধী রাজনৈতিক কর্মীদের আটক করে রাখা হয়েছিল। গত ১৫ বছরে নিরাপত্তাবাহিনীর বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে এসেছে মানবাধিকার সংগঠনগুলো। এবার জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

একইসঙ্গে পতনের আগে আওয়ামী লীগ দাবি করেছিল, আন্দোলনে ছাত্র-জনতার হত্যার ঘটনায় জাতিসংঘের সহায়তা স্বাগত জানানো হবে। এবার জাতিসংঘের এই প্রতিবেদন বলছে, এসব হত্যাকাণ্ডের পেছনে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park