1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনকালে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তাদের প্রথম অধ্যায় শেষ করেছে। এ সময় জেলা প্রশাসকদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান তিনি। ড. ইউনূস বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন আরেকজনের ওপর দায় চাপালে হবে না। চেইন অব কমান্ড মেনে চলার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় ২৪ এর গণঅভ্যুত্থান ধারণ করে জনপ্রশাসন পরিচালনার বিষয়টি এবার গুরত্ব পাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, টাকা দিলেই জন্মসনদ মিলবে- এটা হতে পারে না। সব সেবা অনলাইনে দিতে হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park