প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শাপলা চত্বর সহ বড় বড় হত্যার ঘটনায় আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা বয়ান তৈরি করতো।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে যেসব গণমাধ্যম ও সাংবাদিক আওয়ামী লীগ সরকারের পক্ষে ভূমিকা পালন করেছেন তা ডকুমেন্টেড করার কথা বলেন তিনি। এক্ষেত্রে প্রাইভেট খাতকে এগিয়ে আসার আহ্বান জানান শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, ডকুমেন্টেশন করতে হবে যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদের পক্ষে আর কোন বয়ান তৈরি না হয়। কোন দল ক্ষমতায় গিয়ে হত্যাকাণ্ড ঘটালে সমর্থক হলেও তা সাপোর্ট না করার আহ্বান জানান প্রেস সচিব
তিনি আরও বলেন, সরকার বা কোন ক্ষমতাধর ব্যক্তি ভুল করলেও তা সাংবাদিকদের তুলে ধরতে হবে। এরকম সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
Leave a Reply