1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফের মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩ বার পঠিত

প্রথমবার মা হওয়ার সময়ে বিতর্কে জড়িয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অভিনেত্রীকে নিয়ে কম চর্চা হয়নি! শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন।

তার পরই তেইশের আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান। খুদে কোয়াকে ঘিরেই এখন তার জীবন।

আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই এবার ফের একবার মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। ভালোবাসা দিবসের পরের দিনই বোমা ফাটালেন অভিনেত্রী!

চলতি বছরের শুরুতেই ইলিয়ানার দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয়। প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করতেই অভিনেত্রীর ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত। তবে ছবি পোস্ট করলেও, তখন নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা।

শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- ‘কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট’। অতঃপর সেই জল্পনা যে আদৌ ভুয়া নয়, সত্যিই দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী, তাতে সিলমোহর পড়ল।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা।

একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।
এর পর শোনা গিয়েছিল, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি।

এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। তাদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।
ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা জানিয়েছিলেন। অবসাদ এতটাই ছিল যে ছেলে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। কেমন এক অপরাধ বোধ কাজ করত মনের মধ্যে। এর পর চিকিৎসকের পরামর্শ নেন ইলিয়ানা। তখনই পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর বিষণ্ণতার কথা জানতে পারেন।

এখন ভালো আছেন অভিনেত্রী। আর কোয়ার সঙ্গে দিব্যি সময় কাটছে তার। আর এবার তো তার সংসারে আরেক খুদে সদস্য আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park