আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্ট সরকার ডিসিদের জনগণকে অত্যাচার ও নিপীড়ন করতে ব্যবহার করেছে। তাই আইন ও সংবিধান মেনে জনগণের সেবা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা।
এদিকে, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে স্বৈরাচারের দোসররা আবারো সংগঠিত হচ্ছে, কর্মসূচি দিচ্ছে, এ ব্যাপারে সজাগ থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ জানান, চলমান অভিযানের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারেও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। কুকি চিন নিশ্চিহ্ন না করা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে বলে জানান তিনি। এদিকে, ডিসিদের সাথে আইন মন্ত্রণালয়ের বৈঠকের পর ব্রিফিং করেন আইন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান চলবে।
এ মাসেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়। তিনি জানান, ৮৫ ভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। জেলা প্রশাসকদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি জানান, প্রাথমিকে সরকারি শিক্ষক পদে সুপারিশ প্রাপ্তদের আন্দোলনের দাবির প্রতি সহানুভূতিশীল হলেও বিচারাধীন মামলার বিষয়ে মন্তব্য করেননি উপদেষ্টা।
Leave a Reply