1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতসহ ৫ দেশকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ভারতসহ ৫টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসের ৫ দেশ– ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়।

ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘ব্রিকস রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল… তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল।’

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন, ‘যে কোনো ব্রিকস রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না।’

এই হুমকির পর থেকে ব্রিকস দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান। এর আগে, ট্রাম্প বলেছিলেন যে, ব্রিকস দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে, তাহলে তিনি তাদের আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ করবেন।

এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন। তার মতে, যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট। এই জোড় বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park