1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন ফখরুল

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় অর্থাৎ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে কাদের কৃতিত্ব বেশি, তা নিয়ে বিভিন্নজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন। তাদের একজন অন্যজনকে এই বিপ্লবের ‘মাস্টামাইন্ড’ হিসেবে তুলে ধরছেন। আবার কেউ বা এতে দ্বিমত পোষণ করে পাল্টা পোস্ট দিচ্ছেন। উপস্থাপন করছেন গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য।

গতকাল এসংক্রান্ত একটি পোস্ট করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তার পোস্টটি শেয়ার করে অনেকেই পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন।
এবার এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ফখরুল জানান, একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও এক দিনে আসেনি।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া এক দিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার।
’
‘হাসিনার পতন এক দিনে ঘটেনি। এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হয়েছেন মুক্তির জন্য। এর ফলস্বরূপ, ২০২৪ সালে ৫ আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন।

কৃতিত্ব সবার: ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশা চালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা।

নিজের দলের ও নেতাকর্মীদের বিষয়ে ফখরুল লেখেন, ‘আমরা, বিএনপির নেতাকর্মীরা, সব সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব। চলুন, আমাদের এই ইতিহাস দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন, আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ ! বাংলাদেশ জিন্দাবাদ!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park