1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চায় : জরিপ

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে প্রায় ৮৪ শতাংশ মানুষ মত দিয়েছেন। এক খানা জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, প্রায় ৭১ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার হওয়া উচিত নয়, অন্যদিকে ২৪ শতাংশ মনে করেন, নির্বাচনে দলীয় প্রতীক থাকা উচিত।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালের জানুয়ারিতে এ জরিপ পরিচালনা করে, যেখানে দেশের ৬৪ জেলা শহর ও গ্রামাঞ্চলের ৪৬,০৮০টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়।

জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান।

জরিপে অংশ নেওয়া প্রায় ৯৭ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। এর মধ্যে ৩৮ শতাংশ মনে করেন প্রার্থীদের এসএসসি পাস করা উচিত, ৩০ শতাংশ মনে করেন এইচএসসি এবং ২৫ শতাংশ মনে করেন ন্যূনতম যোগ্যতা স্নাতক হওয়া উচিত।

বর্তমানে স্থানীয় সরকার পরিচালনার জন্য পাঁচটি আইন এবং ১০০টিরও বেশি বিজ্ঞপ্তি ও সরকারি আদেশ রয়েছে। এ বিষয়ে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, স্থানীয় সরকার পরিচালনার জন্য একটি একক ও সমন্বিত আইন থাকা উচিত।

প্রায় ৭৫ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট মোকাবেলায় একটি সমন্বিত সেবা কাঠামো থাকা উচিত।

দেশে ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষাপটে ৮৫ শতাংশ মানুষ উপজেলা পর্যায়ে একজন নগর পরিকল্পনাবিদ নিয়োগের পক্ষে মত দিয়েছেন।

এ ছাড়া ৮০ শতাংশ উত্তরদাতা উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park