1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শহীদ পরিবারের দুই দাবির একটি পূরণ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা সেনা অফিসার হত্যাকাণ্ডের দিনকে ‘শহীদ সেনা দিবস’ ঘোষণার মধ্য দিয়ে শহীদ পরিবারের দুইটি দাবির একটি পূরণ করেছে সরকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবসটিতে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সঠিক বিচারের বাকি দাবিটিও নবগঠিত তদন্ত কমিশনের মাধ্যমে আদায় হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে, শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং শহীদ সেনা পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান।

চলমান অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের গাফিলতি দেখা গেলে, আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিকে, বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় ৫৭ সেনা অফিসার হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেন, সে সময় শেখ হাসিনা ও তার সরকারের যোগসাজসে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং দুইদিন ধরে এই হত্যাযজ্ঞ চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park