রমজানে খাদ্য পণ্যের ভেজাল রোধে মোবাইল কোর্ট মাঠে থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শিল্প মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, খাদ্যপণ্যের মান বিএসটিআই’র ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। সেখানে নিম্নমানের পণ্যকে বাজারজাকরণ বন্ধের নির্দেশনা দেয়া আছে। নির্দেশনা না মানলে আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই নিয়মিতভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। নিয়মিত অভিযানের পাশাপাশি রমজান উপলক্ষে এবছরও ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ভেজাল প্রতিরোধের পাশাপাশি পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিম কাজ করবে।
ব্রিফিংয়ে উপদেষ্টা আদিলুর রহমান জানান, ঢাকা মহানগরীতে বিএসটিআই’র নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে ডিএমপি ও এপিবিএন যৌথভাবে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করবে।
Leave a Reply