নবম দিনের মতো চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট শিক্ষার্থীদের ভিসিবিরোধী আন্দোলন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে হল ত্যাগ করছেন কিছু সংখ্যক শিক্ষার্থী। তবে, সিন্ডিকেট সভার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরতরা। তারা হল না ছাড়ার সিদ্ধান্তে এখনও অটল।
মঙ্গলবার রাতে আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা।
এরআগে, সোমবার রাতে ভিসির বাসভবনে তালা ভেঙে ফেলেন শিক্ষকরা। পরদিন শিক্ষার্থীরা আবারও বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ে তারা।
১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষই ভিসিবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়।
Leave a Reply