1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শাহরুখকে বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন কাজল

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সুপারস্টার শাহরুখের সঙ্গে তার বন্ধুত্ব প্রবল। ক্যারিয়ারে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয়ও করেছেন। বলতে গেলে শাহরুখ-কাজল জুটিকে বলিউডের শত বছরের ইতিহাসে সেরা জুটি হিসেবেই ধরা হয়।

তবে পর্দায় দুজন বার বার এক হলেও ব্যক্তিজীবনে কাজল বিয়ে করেছেন অভিনেতা অজয় দেবগনকে। আর শাহরুখ বিয়ে করেন গৌরীকে।
তবে যদি শাহরুখ-কাজলের বিয়ে হতো? এমন প্রশ্ন ও আক্ষেপ প্রায়ই শোনা যায় ভক্তদের ‍মুখে। সম্প্রতি সেই প্রশ্নই উঠে এলো আরেকবার।

কাজলও মজা করে তার জবাব দিয়েছেন। যে জবাব এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

ইনস্টাগ্রামে কাজল নিয়মিতই মজাদার এবং হাস্যকর উত্তর নিয়ে ‘আস্ক মি এনিথিং’ সেশন পরিচালনা করেন। সেখানে বলিউড অভিনেত্রীকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যদি তিনি তার স্বামী হিসেবে অজয় দেবগণকে না পেতেন তাহলে কি শাহরুখ খানকে বিয়ে করতেন? কাজল মজা করে উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন, ‘সেই ব্যক্তির (শাহরুখ) কি প্রস্তাব দেয়া উচিত না’?

তিনি মজার ভঙ্গিতে বলতে চেয়েছেন, সাধারণত পুরুষরাই মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব দেয়।

এক্ষেত্রে নারীকে দায়ী করা ঠিক নয়। শাহরুখ যে কাজলকে বিয়ের প্রস্তাব দেননি সেটাও মজার ছলে বুঝিয়ে দিলেন তিনি। তার এই উত্তর সবার নজর কেড়েছে এবং সেটি ভাইরাল হয়েছে।

কাজল সবসময় শাহরুখ খানকে ‘ফ্রেন্ডস ফর লাইফ’ হিসেবে বর্ণনা করেন। যখন তার কাছে প্রশ্ন করা হয়, অজয় দেবগণ বা শাহরুখ খান, কে তার পছন্দের সহ-অভিনেতা? কাজল হেসে উত্তর দেন, ‘সিচুয়েশনের ওপর নির্ভর করে।

কাজল আরও কিছু মিষ্টি দিক শেয়ার করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি প্রকাশ করেছেন, অজয় দেবগণ তার প্রথম ক্রাশ ছিলেন। তিনি বলেন, ‘আমার প্রথম ক্রাশকেই আমি বিয়ে করেছি!’

শাহরুখ খান এবং কাজল বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘বাজিগর’-এর মতো কালজয়ী ব্লকবাস্টার। তিন দশকে দুর্দান্ত সব সিনেমা উপহার দিয়েছেন এ জুটি। সব প্রজন্মের কাছেই বলিউডের সেরা জুটি হিসেবে বিবেচিত শাহরুখ-কাজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park