নতুন রাজনৈতিক শক্তি ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। বিকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনকে আমন্ত্রণ জানানো হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তরুণদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
Leave a Reply