জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার। মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিকাল ৪টা ২০ মিনিটে আত্মপ্রকাশ করে দলটি।
Leave a Reply