1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন সংগীতশিল্পী আরমান

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পঠিত

জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। গানের তার ভক্ত অগনিত। তবে দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক। অবশেষে সেই প্রেমকে রূপ দিলেন বিয়েতে। ইতোমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তারা। বিষয়টি সোমবার (২৮ আগস্ট) নিজেদের সামাজিক যোযোগাগমাধ্যমে নিশ্চিত করেছেন ভক্তদের।

ছবিতে দেখা যায়, জলপাই পাতার কারুকাজ খচিত সাদা পোশাকের আশনাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব করেন আরমান মালিক। এ সময় প্রেমিকার অনামিকায় পরিয়ে দেন বিয়ের আংটি। ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে ক্যাপশনে আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’ পাশে জুড়ে দেন ‘ভালোবাসার’ ইমোজি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অনেক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা উভয়ই। গত বছর প্রেমিকের সঙ্গে এমটিভি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়েছিলেন আশনা। এটিই ছিল এই জুটির একসঙ্গে প্রথমবারের মতো কোনো রেড কার্পেটে হাঁটা। আরমান যেমন সংগীতে জনপ্রিয় তেমনি ফ্যাশন দুনিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে সুনাম ধরে রেখেছেন আশনা।

প্রসঙ্গত, আরমান মালিক গায়ক ও সংগীত পরিচালক ডাবু মালিকের ছেলে এবং সংগীত পরিচালক আমাল মালিকের ভাই। সম্পর্কে তিনি খ্যাতনামা সংগীত পরিচালক আনু মালিকের ভাতিজা। হিন্দির পাশাপাশি ইংরেজি ও ভারতের একাধিক ভাষায় গান গেয়ে পেয়েছেন জনপ্রিয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park