1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাইকো কিলার রূপে ধরা দেবেন মিষ্টি জান্নাত

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন তিনি। দীর্ঘদিন পর এবার কাজের খবরে এলেএ নায়িকা, ফিরেছেন শুটিংয়ে।

তবে বড় পর্দার সিনেমা নয়, নতুন একটি ওটিটি কনটেন্টের কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। ‘সাইকো’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের শুটিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন মিষ্টি। এতে তাকে একজন সাইকো কিলারের চরিত্রে দেখা যাবে। ফিল্মটি নির্মাণ করছেন মাহফুজ রহমান রাজ।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, তার মধ্যে অন্যতম এ ওয়েব ফিল্ম। এখানে ভিন্ন এক চরিত্রে অভিনয় করছি, যা আমার জন্যও নতুন এক অভিজ্ঞতা। দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, মিষ্টি অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’। এদিকে নতুন সিনেমায় অভিনয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। বলেছেন, ‘একাধিক নির্মাতার সঙ্গে কথা হয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park