1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্যানসার নিয়েও রোজা রাখছেন হিনা!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও এতটুকু ভেঙ্গে পড়েননি হিনা খান। মারণরোগ থাবা বসালেও আনন্দ-উৎসব থেকে মোটেই বিমুখ নন তিনি। নিয়ম মেনে রোজা পালন করছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক।

আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’
ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত।

পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছিলেন হিনা। উপোস করে রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা।

ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন…তোমরা সবাই কেমন আছ?’

কঠিন অস্ত্রোপচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হিনার।

সেই পথ অতিক্রম করা মোটেই সহজ ছিল না। জিমে ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা বজায় রাখা খুব কঠিন ছিল। বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর। তবুও আমি হাল ছাড়িনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park