1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আবারও মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পঠিত

 

উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে শপথগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

পরে সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন।

মন্ত্রণালয় পুনর্বণ্টনের ফলে এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার অপর মন্ত্রণালয় শিক্ষার দায়িত্ব সামলাবেন সি আর আবরার।

এর আগে, গত বছরের ১৬ আগস্ট প্রথম মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়। এরপর ২৭ আগস্ট, ১০ নভেম্বর, ২০ জানুয়ারি এবং সবশেষ ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেন প্রধান উপদেষ্টা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park