1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

জানা যায়, ওই মামলায় টিপু মুনশির বিরুদ্ধে ৫ কোটি ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে,তার স্ত্রীর বিরুদ্ধে ৪ কোটি ১৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক অভিযোগে মামলা করা হয়েছে।

এছাড়াও, টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি ও তৃষা মুনশির নামে কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী, তারা বিভিন্ন কোম্পানির পরিচালক ও তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার থাকার কথা জানিয়েছে দুদক। টিপু মুনশির এই দুই মেয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

উল্লেখ্য, গত বছরের ২৮ আগস্ট রাতে গুলশানের এক ব্যবসায়ীর বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করে র‌্যাব। রংপুরের এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে, গত বছরের ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park