বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, পদত্যাগ করছেন না তিনি। কমিশন তাদের অবস্থান থেকে সরবে না একচুলও। বিএসইসি চেয়ারম্যান জানান, কোনো ধরনের চাপের কাছে কমিশন মাথা নত করবে না। সরকারের সাথে কথা হয়েছে, বিএসইসিকে কার্যক্রম আরও জোরদার করতে বলেছে সরকার।
এদিকে, বিএসইসি চেয়ারম্যানকে বুধবার প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর বৃহস্পতিবারও (৬ মার্চ) কর্মবিরতি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে, বুধবার কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগের দাবির মুখে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কার্যালয় ছাড়েন বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনার। আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও লাল ব্যাজ ধারণ করে কর্মবিরতিতে থাকেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই বিএসইসি প্রাঙ্গণে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। পরে দুপুরে সংবাদ সম্মেলনে করে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। তারা চেয়ারম্যানসহ ও কমিশনারদের পদত্যাগের দাবি জানান।
এদিকে, বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনার বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কড়া নিরাপত্তায় আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে আসেন। পরে সাংবাদিকদের বিএসইসি চেয়ারম্যান জানান, অনিয়মসহ যেসব বিষয়ে তদন্ত চলছে এবং যেসব তদন্ত সম্পন্ন হয়েছে, সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে। বিএসইসির তদন্তে বাঁধাগ্রস্ত করতে আন্দোলন হচ্ছে বলেও দাবি করেন বিএসইসি চেয়াম্যান।
Leave a Reply