1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারত-বাংলাদেশ আলোচনা শুরু

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা কম পানি পাওয়ার কারণে কী কী সমস্যা হয় তা নিয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) বৈঠকে বসেছেন। শুক্রবারও বৈঠক হবে।
মঙ্গলবার ফারাক্কায় জল পরিমাপের পর বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বৈঠকে বসে ভারত ও বাংলাদেশের যৌথ কমিটির প্রতিনিধিদল। এই বৈঠকে গঙ্গার জলবন্টন চুক্তি অনুযায়ী জল ভাগাভাগি নিয়ে কথা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব মোহাম্মদ আবুল হোসেন ফারাক্কাতে ডিডাব্লিউকে জানিয়েছিলেন জল বণ্টন নিয়ে সন্তুষ্ট তারা। তবে তিনি এও জানান, এ বছর জল প্রবাহ কম থাকার জন্য কম জল পাচ্ছে দুই দেশ।

জল কম পেলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সেচের সমস্যা হয়। জীববৈচিত্রের সমস্যা হয়। সুন্দরবন অঞ্চলে সমস্যা হয়। সেগুলো আলোচনায় জানানো হয়। জলপ্রবাহ কম থাকলে ভারতও প্রভাবিত হয়। জল কম থাকলে ভাগাভাগি কম করতে হবে, এই টেকনিক্যাল বিষয় নিয়েই মূলত আলোচনা হয় বলে জানায় সূত্রটি।

বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যৌথ নদী কমিশনের সদস্য ও জল-শক্তি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ অফিসার শরত চন্দ্র, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডেসহ অন্যান্যরা। বাংলাদেশের পক্ষ থেকে যৌথ কমিটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আবুল হোসেন।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সৈয়দ, মেদরি জাহান, মোহাম্মদ সামসোজ্জাহানসহ অন্যান্যরা। আগামীকাল যৌথ নদী কমিশনের টেকনিক্যাল বৈঠক। এই বৈঠকে দুই দেশেরই আরও কয়েকজন প্রতিনিধির যোগ দেওয়ার কথা।

জলবন্টনের পর ৭ মার্চের বৈঠকে দুই দেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভায় আলোচিত হওয়ার কথা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park