1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টাস ফোরাম আইন বিষয়ক রিপোর্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে বিচার বিভাগের দুনীতির বিরুদ্ধে ল’ রিপোর্টাস ফোরাম যেভাবে ভূমিকা রেখেছে, আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি। এতে যতই ঝড়ঝাঁপটা আসুক তারা এগিয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের অফিস এবং আইনজীবী সমিতি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

শনিবার (৮ মার্চ) আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টাস ফোরামের ইফতার মাহফিলে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ল’ রিপোর্টাস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুপিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ডিআরইউ’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ- জামান ও মাশহুদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এবং হাবিবুর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এবং কার্যনিবাহী সদস্য আরাফাত মুন্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park