সিরিয়ার লাতাকিয়া প্রদেশে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের দমন অভিযান আর পাল্টা প্রতিরোধে তুমুল সংঘর্ষে দুই দিনে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। সেখানে গণহারে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
আসাদের অনুগতদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ১৫ জন নিহত হয়েছে, এমন অভিযোগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত থেকে লাতাকিয়ার বন্দর নগরী জাবলেহ আর আশেপাশের গ্রামে অভিযান শুরু হয়। অন্তর্বর্তী সরকারের অনুগত সেনাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা এতে যোগ দিয়েছেন। অতিউৎসাহীদের নির্যাতন আর গুলিতে হত্যার শিকার হন সাবেক প্রেসিডেন্ট আসাদের সমর্থক হিসেবে সন্দেভাজনরা।
এই অভিযানের সমর্থনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সিরিয়ার অর্ন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আভিযানে বাধাদানকারীদের হুঁশিয়ার করে বলেছেন, পতিত সরকারের দোসরদের খুঁজে বিচারের মুখোমুখি করা হবে। যেনো ভবিষ্যতে তারা আর মাথাচাঁড়া দেয়ার সাহস না পায়। লাতাকিয়া প্রদেশের বড় অংশ জুড়ে সাবেক প্রেসিডেন্ট আসাদের সমর্থক আলাউইত জাতিগোষ্ঠীর বসবাস।
সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বিবৃতিতে বলা হয়েছে, শুক্র ও শনিবার অন্তত ৭৪৫ জন বেসামরিক মানুষকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আর অভিযানের আওতাভূক্ত এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
Leave a Reply