1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্র পরিচালনায় টেলিকমিউনিকেশন খাত সংস্কার অত্যন্ত জরুরি: ইশরাক হোসেন

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পঠিত

রাষ্ট্রপরিচালনায় দেশের টেলিকমিউনিকেশন খাত সংস্কার অত্যন্ত জরুরি বলে অভিমত জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ইন্টারনেট বন্ধের মতো বেসিক হিউম্যান রাইটে যাতে হাত দেওয়া না হয়। টেলিকম খাতে মনোপলি এবং ডুপলির মতো বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে।

রবিবার (৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পূর্ণ ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয় শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

এছাড়া বিগত সরকারের সময়ে এই খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বলে জানিয়ে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আলোচনায় বক্তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন স্তরের লাইসেন্স, ভ্যাট ট্যাক্স, ফাইবার কানেকশন, এবং লেবেল প্লেইং ফিল্ডসহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তৈয়ব আহমেদ। আলোচনায় আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, রবির সাবেক সিইও মাহতাব হোসেন, বিডি জবসের সিইও ফাহিম মাশরুরসহ টেলিকম খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park