1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচন হবে কঠিন ও প্রতিযোগিতামূলক: ইশরাক হোসেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১১ বার পঠিত

আগামী নির্বাচন কঠিন ও প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মশালায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সামনের দিনের রাজনীতি হবে ভিন্ন জনগণের, প্রত্যাশাও হবে ভিন্ন। তাই জনগণের সমর্থন আদায়ে আমাদের অবশ্যই মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। গতানুগতিক রাজনীতি করলে আমরাও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষকে তাদের দাস বানানোর চক্রান্তে মেতে উঠেছিল।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, সুন্দর বাংলাদেশ গঠনে বিএনপি ঘোষিত ৩১ তফা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

বিএনপির প্রতিটি নেতা-কর্মীক এসব দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পরে তিনি ৩১ দফা সবার সামনে পড়ে শোনান।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের দোসরদের সাথে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করছে, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park